দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুর জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে ২৪ ঘণ্টায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তার মধ্যে কোতোয়ালি থানা তিনজন, তারাগঞ্জ থানা একজন, বদরগঞ্জ থানা পাঁচজন, মিঠাপুকুর থানা দুজন, পীরগঞ্জ থানা আটজন, পীরগাছা থানা একজন, কাউনিয়া থানা তিনজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১ জন। নিয়মিত মাদকদ্রব্য ও অন্যান্য মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বদরগঞ্জ থানা পুলিশ মো. ওমর আলীকে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ, মিঠাপুকুর থানা পুলিশ ইয়ামিনকে ১৫০ গ্রাম গাঁজাসহ, কোতোয়ালি থানা পুলিশ রায়হান ইসলামকে এক গ্রাম হেরোইনসহ ও গোয়েন্দা পুলিশ মুকুল মিয়াকে সাত বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করছে। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি