দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় শাজাহানপুর উপজেলায় কয়লাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার মাঝিড়া এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ডাঙ্গাপাড়া হামিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে ট্রাকচালক হাফিজুর রহমান ও মানিকগঞ্জের জাফরগঞ্জ বাজার উতলি স্ট্যান্ড এলাকার আলমাস আলীর ছেলে মোহাম্মদ রাসেল।
এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক রাজিউর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর উপজেলায় মাঝিড়া এলাকার বাইপাস সড়কের সামনে অবস্থান নেয় অধিদপ্তরের একটি টিম। অভিযানে কয়লাবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পেছনের সিটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেবি