দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় অভিজাত নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ভোরের দিকে সংঘবদ্ধ চোরের দল দোকানগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাখ লাখ টাকা নিয়ে যায়। তবে ঠিক কী পরিমান টাকা চুরি হয়েছে তা এখনও নিশ্চত হওয়া যায়নি।
চুরি যাওয়া দোকানগুলো হলো সুবর্ণা বস্ত্রালয়, শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরি, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, সাহা কেবিন, নরেন্দ্র লাল সাহা অ্যান্ড সন্স, কাজী ড্রাগ হাউজ ও নান্নু ট্রেডার্স।
সুবর্ণা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ও কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল হোসেন জানান, সিসি ক্যামেরা ফুটেজে চুরি করার প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চোরদের সনাক্ত করতে সব ধরনের সহায়তা করবে ব্যাবসায়ী সমিতি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
জেবি