দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
শুক্রবার রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ফজলুল হক (৭০) নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। নিখোঁজ ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
ঘটনার সময় সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শালার (শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার পিতা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত ফেরি বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. সাইদুর রহমান বলেন, নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ফজলুল হকের সন্ধান জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
এম