দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে বগুড়ায় হাকিম মণ্ডল (৬০) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত দুটার দিকে সদরের ফাঁপোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম বেলাল উদ্দিন (৪৫)। তিনি দুপচাঁচিয়া উপজেলার বাঁকপাল মধ্যপাড়ার মৃত আছির উদ্দিন শেখের ছেলে। আসামি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে দুপচাঁচিয়ার বাঁকপাল মধ্যপাড়ার প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আসামি বেলাল উদ্দিনের পরিবারের সঙ্গে নিহত হাকিম মণ্ডলের পরিবারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে হাকিম মণ্ডল গুরুতর আহত হন। তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৬ ডিসেম্বর) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় মামলা দায়ের হলে আসামিদের ধরতে অভিযান চালায় র্যাব। অভিযানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি বেলাল উদ্দিন বগুড়া সদরের ফাঁপোড় এলাকায় অবস্থান করছে। তখন র্যাবের টিম সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি