দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মার্কিন শ্রমনীতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। নতুন কিছু বিষয় নিয়ে দাবি-দাওয়া রয়েছে।
শিগগিরই একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি শ্রম আইনের সংশোধনীর বিষয়টি আপাতত স্থগিত করেছেন। নির্বাচনের পর এর কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি নিয়ে মন্ত্রী কিছুটা সংশয় প্রকাশ করেন। তবে তাদের অনেক নেতাই নির্বাচনে অংশ নেওয়ায় ভোট উৎসব হবে বলে তিনি আশা করেন।
জেবি/এইউ