দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে একটি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।
রোববার সকাল সাতটায় কোস্টগার্ড আউটপোস্ট কচিখালীতে নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টায় টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌঁছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয় কোস্টগার্ড। প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ্য রয়েছে।
জেবি