দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় নাশকতার মামলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১২ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওই নেতার নাম মিজানুর রহমান। তিনি বগুড়া সদর উপজেলার গোকুলের মৃত আফসার আলীর ছেলে। তার নামে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
তিনি জানান, অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়া ও দিঘলকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যান আর দুটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা।
এ সকল ঘটনায় বগুড়া সদর থানায় চারটি মামলা দায়ের হয়েছে। এই চারটি মামলাতেই মিজানুর রহমান অন্যতম আসামি। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, মিজানুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এসব মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে সরকার পতনের আন্দোলন থামানো যাবে না। তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
জেবি