দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসে ঢুকে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে (৩৮) রক্তাক্ত জখম করেছে হেলমেটপরা মুখোশধারী দুর্বৃত্তরা।
রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। চেয়ারম্যান জাহিদ বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে। প্রকাশ্য এমন ঘটনায় ওই এলাকার সর্বসাধারণের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে।
পারইল ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, সকালে চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেল করে হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
মাত্র ২-৩ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তবে হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পোঁছি। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি