দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে ফুটফুটে এক নবজাতক উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চমতলার মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে উদ্ধার শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি হাসপাতালের সিনিয়র নার্সের হেফাজতে আছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ এস এম ডা. ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে শৌচাগার থেকে পাওয়া নবজাতকটিকে উদ্ধার করে কর্মরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। সদর হাসপাতালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বর্তমানে শিশুটি আমাদের সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার কাছে আছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরিচয় শনাক্তে কাজ করছে।
জেবি