দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় শিশুকে (১০) ডাব খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১২ নভেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা লোহাগড়া থানায় ধর্ষণ মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্ত সাগর মোল্যা ওরফে আশিককে লোহাগড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। সে উপজেলার তালবাড়িয়া গ্রামের আলী আহম্মেদ মোল্যার ছেলে।
মামলা বিবরণ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দশ বছর বয়সী ওই শিশু লোহাগড়া উপজেলার এক আবাসিক মহিলা মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। গত ১০ নভেম্বর ওই শিশুর মা তাকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান। এদিন দুপুরের দিকে অভিযুক্ত কিশোর সাগর শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছু দূরের মাছের ঘেরে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফেরে।
সন্ধ্যার পর তার মা বাড়ি ফিরে দেখে শিশুটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে মায়ের কাছে ঘটনা জানায় শিশুটি।
শনিবার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শিশুকে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীর মা বলেন, ‘আমি প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ, মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমার মেয়েটার যে ক্ষতি আশিক করেছে, তার বিচার চাই।’
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ বলেন, প্রাথমিকভাবে এটা স্পষ্ট শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করবেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
জেবি