দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে খুলনার রূপসায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায় ‘মায়ের আচল’ নামের যাত্রীবাহী বাসটি। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুর নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যান। এসময় কিছুসংখ্যক ব্যক্তি ভ্যানযোগে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, বাসটিতে যারা আগুন দিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
জেবি