দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তাদের ছোড়া ইটে অটোরিকশাচালকসহ যাত্রীরা আহত হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
অটোচালক আব্দুল ছালাম জানান, মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে জৈনাবাজার এলাকায় যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক চলন্ত অটোরিকশার সামনে এসে দাঁড়ান এবং সিএনজিকে উদ্দেশ্যে ইট ছুড়তে থাকেন। অটোরিকশা থামানো মাত্রই গাড়িতে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ছালামসহ যাত্রীরা আহত হন। তবে তারা আগুন ধরানোর আগেই অটোরিকশা থেকে নেমে যান।
মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নই। অভিযুক্তদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি