দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে শহীদ তোতা স্মৃতিসংঘ।
বুধবার (১ নভেম্বর) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের চূড়ান্ত খেলায় ৪ উইকেটে সুমন মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে শহীদ তোতা সংঘ।
১৯৮৫ সালে ক্লাবটির প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম ১ম বিভাগ ক্রিকেট লীগে এমন স্মরণীয় জয়ে এখন খুশির জোয়ারে ভাসছে সংঘের খেলোয়াড়বৃন্দ।
চূড়ান্ত খেলায় প্রতিপক্ষ সুমন মেমোরিয়াল ক্লাবের দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শহীদ তোতা স্মৃতি সংঘের খেলোয়াড়রা ৪ উইকেট হাতে রেখেই দুর্দান্ত এক খেলার মাধ্যমে বিজয় অর্জন করে।
টিমের সদস্য জীবন একাই সংগ্রহ করেন ৮০ রান, সবুজ ২৯ ও মুন করেন ১৫ রান। খেলায় ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতিও পায় জীবন। তিনি ৮০ রানের পাশাপাশি বোলিং করে নিয়ে নেন প্রতিপক্ষের ২ উইকেট।
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইফুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিজয়ী দলের সভাপতি জুলফিকার রহমান শান্ত, এ্যাডোনিস বাবু তালুকদার, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ফরিদ, সদস্য সচিব এস.এম নূর-ই আলম সিদ্দিকী প্রমুখ।
জেবি