দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দিতে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা শাহজাহানের মেয়ের বিয়ে দিলেন স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। এজন্য স্থানীয় এলাকাবাসী তাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শাহাজাহান ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০২০ সালে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রায় দুই লাখ টাকা বাদল তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করে চিকিৎসা করান।
২০২২ সালের ১৪ ফেব্রুয়ারিতে মৃত্যুবরণ করেন তিনি। বাদল সেই দিন জানাজার নামাজে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সন্তানের দায়িত্ব তিনি নেবেন। সেই ধারাবাহিকতা অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) মৃত শাহজাহানের বড় মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচ বহন করে বরের অভিভাবকের হাতে কন্যাকে অর্পণ করেন।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, মেয়েটির বিয়ে দিতে পেরে আমি খুশি। মেয়েটির পিতার মৃত্যুর দিন আমি তার দায়িত্ব নিয়েছিলাম। আমি তার পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নবদম্পতি আগামী দিনে যেন সুখী হতে পারে এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
জেবি