দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় বিএনপির অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনভর জেলার বিভিন্ন স্থানে অবরোধবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর মধ্যেই রূপগঞ্জের সাতটি এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিসিবির পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার নেতৃত্বে ভুলতা, কাঞ্চন, কায়েতপাড়া ও তারাব বিশ্বরোড এলাকায় অবরোধবিরোধী সমাবেশ ও মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করেন তারা।
এ সময় গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আমরা শান্তির পক্ষে। রূপগঞ্জের জনগণ আমাদের শক্তি। আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হতে দেব না। চোরাগুপ্তা হামলা ছাড়া বিএনপি-জামায়াত জীবনে কোনো কিছু করতে পারেনি। শান্তিকামী জনগণ বিএনপির অবরোধ মানছে না। সাধারণ মানুষ বিএনপির অবরোধের বিরুদ্ধে এক হয়েছে।
বিএনপি নেতাদের উদ্দেশে বিসিবির এই নেতা বলেন, যদি আরেকবার রূপগঞ্জে চোরাগুপ্তা হামলা করে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। দিনের বেলায় আসুন, আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব। চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই। আপনাদের চোরাগুপ্তা হামলার বিচার করবে প্রশাসন।
এর আগে নগরীর শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। মহনগরের যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্বলের নেতৃত্বে মিছিলটি নগরীর বঙ্গবন্ধুসহ বিভিন্ন সড়কে অবস্থান করে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরতলী ও মহাসড়কের পাশে শান্তি সমাবেশ করেছে।
এদিকে বিএনপি ডাকা অবরোধের তৃতীয় দিনে রূপগঞ্জে গাড়িতে ভাঙচুর ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার মামলায় গ্রেপ্তারকৃত ৪ ছাত্রদল নেতার আদালতে জবানবন্দিতে দায় স্বাীকার করেছে বলে জানিয়েছে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
জেবি