দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বিএনপি-জামায়াতসহ দেশ-বিদেশিদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বগুড়া মাটিডালী বিমান মোড়ে আন্দোলনের নামে সারাদেশে জনজীবনে দুর্ভোগ এবং সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। বর্তমান সরকারের আমলে দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি আর শান্তির সুফল পাচ্ছেন মানুষ।
তবে মজনু বলেন, উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ ( সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, শাহ আক্তারুজ্জামান ডিউক, তপন চক্রবর্তী, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, আবু সুফিয়ান সফিক, নাসরিন সীমা, প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, আবু ওয়াবাইদুল হাসান ববি, সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন প্রমুখ।
জেবি