দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ (৪২) ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই পন্ডিতপাড়ার মৃত আব্দুর রহমান খোকার ছেলে ও একই ইউনিয়নের বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান (৪৭)।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক আইনের মামলায় এ পর্যন্ত বিএনপি ও যুবদলের মোট আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সারাদেশে বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরের পশ্চিমপাশে সিঙ্গার শো-রুমের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাতেই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ বিএনপি ও যুবদলের অজ্ঞাত ২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করে।
জেবি