দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার চৌধুরী (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনসার চৌধুরীর বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, দীর্ঘদিন ধরে হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের মধ্যে নিজামকান্দি বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। মারাত্মক আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তিনি মাস্টার গ্রুপের লোক বলে জানা গেছে।
আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এইউ