দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২)।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতাবাজার চৌধুরীবাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে এবং সোহাগ একই গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। আবদুর রহমান পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী আর সোহাগ কাঠমিস্ত্রি।
আবদুর রহমানের সহপাঠী রাজীব ও এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার পর ব্যবসায়িক কাজে প্রতিবেশী সোহাগকে সঙ্গে করে মোটরবাইক নিয়ে বের হন আবদুর রহমান।
কামতাবাজার চৌধুরীবাড়ি এলাকায় অটোরিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অটোরিকশাটি চলে গেলেও তারা দুজন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমদ কাজাল জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।
জেবি