দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে।
আটকরা হলেন, সুজন (২৯) ও আবুল বাশার মন্টু (৫০)। তারা দুজনই ধামরাইয়ের বাসিন্দা ও বিএনপির পদধারী নেতা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী পরিবহন শ্রমিক খায়ের ও হিমেলসহ আরও কয়েকজন জানান, সকালের দিকে হঠাৎ কয়েকজন জড়ো হয়ে একটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। সেখানে দু-তিন মিনিট অবস্থানের পর তারা চলে যান। যাওয়ার সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই ও শেখ হাসিনার পতন চাইসহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, সকালে খবর পাই ঢুলিভিটায় ২০০/২৫০ জনের মতো লোকজন সরকার বিরোধী স্লোগানসহ একটি মিছিল বের করেন। এ সময় তারা ধামরাই যাত্রাবাড়ী মোড় থেকে ঢুলিভিটা যাওয়ার সময় আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। জনসাধারণের চলাচলের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন এবং ককটেল বিস্ফোরণও ঘটান। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি ককটেল ও চারটি চকলেট বোমা জব্দ করা হয়।
জেবি