দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন (৩২) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। বুধবার (২৫ অক্টোবর) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, অভিযুক্ত নিজাম ২০২২ সাল থেকে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। স্বামী প্রবাসে থাকায় কৌশলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন গৃহ শিক্ষক। পরবর্তীতে একই বছরের মে মাসের দিকে ভিকটিমকে একটি বাসায় নিয়ে যায় নিজাম। সেখানে ভিকটিমকে জোরপূর্বক শ্লীলতাহানি করে গোপনে তা ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় শিক্ষক নিজাম। স্বামী দেশে এসে প্রবাসের টাকার হিসাব চাইলে ভিকটিম হিসাব দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে স্বামীকে বিষয়টি জানিয়ে দেয় স্ত্রী। গতকাল মঙ্গলবার মুঠোফোনে পুনরায় টাকা দাবি করে শিক্ষক নিজাম। পরে ভিকটিমের বাড়িতে দাবিকৃত টাকা নিতে আসলে তাকে আটক করে পিটুনি দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারপর ৯৯৯ এ কল করে তাকে পুলিশে সোপর্দ করার হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম