দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিকেল ৪টা। বরগুনার আকাশে হালকা রোদের দেখা মেলে। এরপর চারদিকে অন্ধকার হয়ে আসে। ঝড়ো হাওয়ার সঙ্গে দুপুর পর্যন্ত থেমে বৃষ্টি হলেও রক্তিম আভা ছড়িয়ে পড়েছে সন্ধ্যার আকাশে।
বারবার বদলেছে আকাশের রং, একেকবার একেক রকম। কখনও নীল। কখনও কালো। কখনও ধূসর। আবার কখনও দেখা গেছে অন্যরকম দৃশ্য। কখনও ভেসে চলেছে মেঘের দল। কখনও আবার স্থির। যেন অন্যরকম এক আবহাওয়া।
বড় রকমের ঝড় আসার আগে, এর আগেও এরকম অবর্ণনীয় ভয়ঙ্কর আকাশ আর আবহাওয়া দেখেছেন বরগুনা পোটকাখালির খলিলুর রহমান।

তিনি বলেন, আমরা খুব আতঙ্কে আছি। আমার কাঁচা ঘর। শুনতেছি নাকি ঝড় আসছে। যদি একটু জোরে বাতাস আসে, তাহলে আমাদের দিকে অনেকেরই ঘর পড়ে যাবে।
এইউ