দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর আনসার সদস্য সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা সদরের লৌহজং নদীর পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাইফুল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
এর আগে রোববার ভোরের দিকে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সাইফুল। দীর্ঘ চেষ্টার পর সোমবার দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রোববার রাতে মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে দায়িত্ব পালন শেষে ভোরে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ায় সময় পানিতে পড়ে নিখোঁজ হন সাইফুল। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের ৪ সদস্য দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ১০ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ আনসার সদস্যের খোঁজ পেতে ব্যর্থ হয়।
কুমুদিনী হাসপাতালের আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সাইফুল ইসলাম কুমুদিনী কমপ্লেক্সে আনসার সদস্য হিসেবে যোগদান করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর কমান্ড্যান্ট এসে মরদেহ গ্রহণ করবেন। তাদের বাহিনীর নিয়ম অনুযায়ী তারাই পরিবারের মরদেহ হস্তান্তর করবেন।
এইউ