দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রমজান আলী শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (২৩ অক্টোবর) সকালে নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী শেখ ওই এলাকার মৃত কিসমত আলী শেখের ছেলে।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, ১৯৯৯ সালের ২৪ অক্টোবর মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয় রমজান আলী শেখ। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর ২০০০ সালে তার অনুপস্থিতিতে আদালতের বিচারক রমজান আলীকে ৫ বছরের কারাদণ্ড দেন। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের পশ্চিম বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
এইউ