দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বন্ধুদের সঙ্গে দুর্গাপূজা দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নূর নবী (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) রাতে যশোরের কেশবপুরে উপজেলার চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত নূর নবী যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
ওই মোটরসাইকেলের অপর আরোহী বিজয় কুমার পাল (২১) পাশের খালের পানিতে ছিটকে পড়ে আহত হন। তিনি যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের কার্তিক চন্দ্র পালের ছেলে।
এলাকাবাসী জানায়, ৩টি মোটরসাইকেলে ৬ বন্ধু যশোর থেকে কেশবপুরে দুর্গাপূজার মণ্ডপ দেখতে আসেন। উপজেলার ভেরচি এলাকা থেকে পূজামণ্ডপ দেখে রোববার সন্ধ্যায় তারা মনিরামপুর উপজেলার মশিহাটি এলাকায় পূজা দেখতে রওনা হন। পথে চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামের সূর্যপুর এলাকায় নূর নবীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী বিজয় পাশের খালের পানিতে ছিটকে পড়ে সামান্য আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, বন্ধুদের সঙ্গে পূজা দেখতে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইউ