দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মূর্তি পূজা হারাম এই প্রতিমা ধ্বংস করতে হবে এই বলে সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা মন্দিরে প্রবেশ করার অভিযোগে শ্রাবণ ইসলাম চাঁন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের স্টেডিয়াম রোডে শ্রী শ্রী সার্বজনীন জগতময়ী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার শ্রাবণ ইসলাম চাঁন পৌরসভার মালশাপাড়া মহল্লার আব্দুর রহমান ওরফে রকমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সারাদেশের মতো সিরাজগঞ্জেও ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজা উপলক্ষে শনিবার (২১ আগস্ট) বিকেলে পুলিশ ও উপস্থিত জনতার সামনে শ্রাবণ ইসলাম চাঁন নামের এক যুবক মুখে কাদা মাখিয়ে, মাথায় টুপি পড়ে দুই হাতে ইটের বড় টুকরা নিয়ে সনাতন ধর্মের পূজা প্রতিমা হারাম, হারাম এবং এই প্রতিমা ধ্বংস করা উচিত বলে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে মন্দিরে দায়িত্বরত পুলিশ, আনসার ও মন্দিরে উপস্থিত থাকা তপন কুমার পাল, তপু কুমার পালের সামনে মন্দিরের ভেতরে প্রবেশ করতে থাকে। এসময় সবাই তাকে বাধা দেয়। তার হাতে থাকা দুইটি ইটের বড় টুকরা জব্দ করা হয়। এতে সনাতন ধর্ম্বাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননা করে ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করায় ২৯৫-ক/২৯৬ ধারার অপরাধ করে শ্রাবণ। এই অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় দায়ের করা হয়েছে। মামলা নং-৭০।
প্রত্যক্ষদর্শী তপন কুমার পাল বলেন, দুর্গা পূজার প্রতিমা ধ্বংস করা উচিত বলে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে মন্দিরে প্রবেশ করার সময় আমরা ওই যুবকে আটক করি। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এর বিচার চাই আমরা।
সিরাজগঞ্জ সদর থানার (ওসি অপারেশন) সুমন দাস বলেন, প্রতিমা ধ্বংস করা উচিত বলে অকথ্য ভাষায় গালাগালি অপরাধে এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এইউ