দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে চার মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় রোববার (২২ অক্টোবর) নিহত শিশুটির চাচা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। পরে ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শনিবার শিশুটির মরদেহ উপজেলার বিদ্যাকুট গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নেয় পুলিশ।
নিহত শিশুটির নাম হাজেরা। সে বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লাহ ও রোমা বেগমের মেয়ে। এ ঘটনায় কারাগারে রয়েছেন রোমা বেগম।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, পুকুরের পানিতে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন শিশুটির মা রুমা বেগম।
এইউ