দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতিকে ভোট প্রার্থনা করে স্বতন্ত্র প্রার্থী চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি সমর্থিত মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন বেলকুচি উপজেলার গাবগাছী, কলাগাছী, ধুকুরিয়াবেড়া ইউপির বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী বেলকুচি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সঙ্গে নির্বাচনি পথসভা গণসংযোগ করে কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন আসছে আগামী ৭ জানুয়ারি ভোটারদের তার কাঁচি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও জানান, যাকে ভোট দিলে এলাকায় উন্নয়ন হবে তাকে আপনারা ভোট দিবেন। বিগত দশ বছরে এই এলাকার তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। উন্নয়ন ও পরিবর্তনের মার্কা কাঁচি মার্কা। তাই বেলকুচি চৌহালীর আপামর জনগণের দুঃখ লাঘব, রাস্তা-ঘাট ও ভৌত অবকাঠামোসহ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাকে কাঁচি প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জেবি