দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যৌতুকের বলি হলো আরও এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম সুমাইয়া খাতুন সুরমা (১৯)। পরিবারের অভিযোগ, যৌতুকের মোটরসাইকেল না দেওয়ায় স্বামী আসিফ আলী মারধর করে হত্যা করেছেন সুমাইয়াকে।
শনিবার দিবাগত রাতে নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে স্বামী আসিফের বাড়ির বারান্দা থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। সুমাইয়া পাবনার ঈশ্বরদী উপজেলার বাইপাস স্টেশনের অদুরে ডহরশৈলা গ্রামের সুজন আলীর মেয়ে। তার স্বামী আসিফ নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে।
খবর পেয়ে রোববার (২২ অক্টোবর) সকালে সুমাইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আসিফকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন সুমাইয়ার বাবা সুজন আলী। তবে এদিন দুপুরে নিজে থেকে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসিফ। যদিও সেই আবেদন নামঞ্জুর করে আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মার্চ পারিবারিকভাবে সুমাইয়ার সঙ্গে আসিফের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের মোটরসাইকেল বাবদ ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করতে শুরু করেন আসিফ। এজন্য প্রায়ই সুমাইয়াকে শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। কয়েকদিন আগেও স্বামীর মারধরের শিকার হন সুমাইয়া। একই দাবিতে শনিবার দিবাগত রাতে আবারও সুমাইয়াকে মারধর করা হয়। একপর্যায়ে সুমাইয়াকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন আসিফ। হত্যার ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে রোববার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে আসিফের মা আঁখি বেগম সুমাইয়ার বাবাকে ফোন করে জানান ‘আপনার মেয়ে অসুস্থ, আপনারা আসেন’। আসিফের বাড়িতে গিয়ে সুজন আলী বারান্দায় সুরমার মৃতদেহ শুইয়ে রাখা হয়েছে দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, মামলা তদন্ত পর্যায়ে রয়েছে। আসামি কারাগারে আছে।
এইউ