দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। তারা নির্বাচন ঠেকাতে চায়। আগামী ২৮ অক্টোবর বিএনপির নাশকতা ঠেকাতে ১০ লাখ লোকের জমায়েত করা হবে ঢাকায়। তারা রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে সমস্যা নেই। কিন্ত কোনো কারণে যদি বিএনপি ২০১৪ বা ১৮ সালের মতো কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাহলে বিএনপিকে ঢাকার মানুষ এর দাঁতভাঙা জবাব দেবে।
রোববার (২২ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে এস. এম ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় আসার পর বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ১১ হাজার যুদ্ধাপরাধীকে মুক্ত করে দিয়েছিলেন। বিএনপি স্বাধীনতা বিরোধী রাজাকার মতিউর রহমান নিজামীসহ অনেক রাজাকারকেই মন্ত্রী বানিয়েছিল। মির্জা ফখরুল নিজেও একজন রাজাকারের সন্তান। তার পিতা মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও পিস কমিটির নেতা ছিলেন। মির্জা ফখরুল হইলো মেইড ইন পাকিস্তান। আর গয়েশ্বর হিন্দু রাজাকার। এরা মনে প্রাণে এদেশকে ভালোবাসে না। এদেশের উন্নতি তাদের পছন্দ হয় না। খালেদা জিয়া চুন্নি। এতিমের টাকা চুরি করে জেল খাটতেছে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
এইউ