দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে পুকুর থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রীর নাম ইয়াসমিন আক্তার মোহনা (১৪)।
আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে শনিবার (২১ অক্টোবর) সকালে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ইয়াসমিন আক্তার মোহনা ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে। সে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ইয়াসমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাউকে না বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। ইয়াসমিনকে দেখতে না পেয়ে তার পরিবার খোঁজাখুঁজি করে। খুঁজে না পেয়ে তার বাবা আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রি করেন।
পরে নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে ইয়াসমিনের বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও তার পরিবার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এইউ