দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২২) । এ সময় তার তিন বছর বয়সী শিশুকেও হাতুড়ি দিয়ে আঘাত করে মরদেহের পাশে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার গৃহবধূর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। তাসলিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল শহরের ভাঙাড়ির ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সিরাজুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে আসেন । কিন্তু এসে দেখেন ঘর অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালালে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশেই রক্তমাখা হাতুড়ি পড়ে ছিল। তাদের তিন বছরের শিশু হাত-পা বাঁধা অবস্থায় পান সিরাজুল। এমন অবস্থা দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আসে। পরে ছেলেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
তাসলিমার স্বামী সিরাজুল ইসলাম বলেন, কে বা কারা তার স্ত্রীকে মেরেছে আমি অনুমান করতে পারছি না। তাসলিমার মোবাইল ফোনও খুঁজে পাওয়া যায়নি।
এফএইচ