• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

টানা বর্ষণে ময়মনসিংহে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ০৬ অক্টোবর ২০২৩, ১৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ময়মনসিংহ নগরীর বেশিরভাগ রাস্তাঘাট গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টানা বর্ষণে তলিয়ে যায়। হাঁটু থেকে কোমর পানিতে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসিকে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে পর্যন্তও কিছু কিছু এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বাসায় হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মো. পলি (৬৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার মধ্যরাতে বসত ঘরে বিদুতায়িত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড়, ধোপাখোলা, চরপাড়া, নতুন বাজার, স্টেশন রোড, নয়াপাড়া, ব্রাহ্মপল্লী, কালিবাড়ি, গুলকিবাড়ি, আমলাপাড়া, ভাটিকাশর, কালিবাড়িসহ নগরীর অনেক এলাকা হাঁটু পানি ও কোমর সমান পানি জমে।

এসব এলাকার বাসা বাড়ি দোকানপাট, মসজিদ, মাদরাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে। অনেক পরিবারের সদস্যকে নির্ঘুম রাত কাটাতে হয়। শুক্রবার সকালের মধ্যে বেশকিছু এলাকার পানি নেমে গেলেও সানকিপাড়া, গুলকিবাড়ী, কপিক্ষেত, আকুয়া, ভাটিকাশরসহ বেশ কিছু এলাকায় শুক্রবার বিকেলে পর্যন্তও পানি জমে থাকতে দেখা যায়।

সানকিপাড়া এলাকার বাসিন্দা আসাদ জামান বলেন, আমার ৪০ বছর বয়সে এমন বৃষ্টি ও জলাবদ্ধতা কখনও দেখেনি। এলাকার প্রত্যেকটা বাসায় পানি উঠে ভোগান্তি সৃষ্টি হয়েছে। কমপক্ষে ১৫দিন আমাদের এর রেশ টানতে হবে। বৃষ্টি না হলে দুইদিনের মধ্যে পানি সরে যাওয়ার সম্ভাবনা আছে।

একই এলাকার নুসরাত জাহান বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় হাঁটু পানি জমে। পরে পরিবারের সবাই আত্মীয়ের বাসায় গিয়ে আশ্রয় নেই। শহরের প্রত্যেকটা রাস্তাঘাট পানিতে ভরপুর। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় আমাদের দুর্ভোগ শেষ হচ্ছে না।

ভাটকাশর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই আমাদের এই এলাকা পানিতে তলিয়ে যায়। এবারও ব্যতিক্রম হয়নি। আমাদের এলাকার পানি সরতে কমপক্ষে আরও ১৫দিন সময় লাঘবে, যদি এর মধ্যে বৃষ্টি না হয়।

অটোরিকশা চালক হামিদ মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে দুইদিন ধরে কোন আয় নেই। পানির মধ্যে পেটের ক্ষুধা নিয়ে বের হয়ে বিপাকে পড়েছি। মনে হচ্ছে রিকশার ব্যাটারি একটি নষ্ট হয়ে গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, হাসপাতাল চত্ত্বরের কিছু এলাকা নিচু হওয়ায় পানি ঢুকে পড়েছে। স্টাফ কোয়ার্টারগুলোর নিচতলা পানিতে তলিয়ে গেছে। গত রাতে বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে চিকিৎসা সেবা চালু রাখা ছিল। তবে, সকাল থেকে বিকল্প বিদ্যুৎ লাইনে হাসপাতালের চিকিৎসা সেবা চালু রয়েছে।

রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের সহকারী প্রকৌশলী আকরাম আলী বলেন, বৃহস্পতিবার রাতে রেলপথ পানিতে তলিয়ে যাওয়ায় সিগন্যাল পয়েন্ট কাজ করছিল না। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটেছিল।

টানা বৃষ্টিতে রাতে নগরীর কেওয়াটখালী এলাকার পাওয়ারগ্রিডের কন্টোল রুমে পানি উঠে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টা কন্ট্রোল রুমের পানি সেঁচে বের করেন। এঘটনায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের (দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, অতি বৃষ্টির কারণে কেওয়াটখালী পাওয়ারগ্রিডের কন্ট্রোল রুমে পানি ঢুকলে সরবরাহ বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। এতে বেশ কিছু এলাকার মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলার বোররচর এলাকার বাসিন্দা রুকন উদ্দিন বলেন, টানা বর্ষণে আমার ১০ কাটা ধান ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। পানি দ্রুত না কমলে ক্ষেতে ধান পঁচে যাবে।

সদর উপজেলার চরহরিপুর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ১০ শতাংশ পুকুর ডুবে সব মাছ ভেসে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউজ্জামান বলেন, জেলার সব উপজেলায় অনেক ধান ক্ষেত তলিয়ে গেছে। তবে, কি পরিমান ধান ক্ষেত তলিয়েছে তার কোন হিসাব এখনো করা হয়নি। পানি নেমে গেলে হিসাব করা যাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, নগরীতে এখন রাস্তার চেয়ে ড্রেন উঁচু করে নির্মাণ করা হচ্ছে। যার কারণে ভারী বৃষ্টি হলেই ড্রেনের পানি প্রথমে রাস্তায় পরে বাসায় গিয়ে ঢুকে ভোগান্তি সৃষ্টি হয়। পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা না করলে নগরবাসীকে আরও চরম মূল্য দিতে হবে।

আরও পড়ুন

যশোরে টানা বৃষ্টিতে শহরের বাসাবাড়িতে পানি, ভোগান্তি

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, এতো বৃষ্টি আমার জীবনেও দেখি নাই। খাল দিয়ে পানি নিষ্কাশন সঠিকভাবে না হওয়ায় নগরীতে জলাবদ্ধতা বেশি হয়েছে। যেসব এলাকায় এখনও পানি জমে আছে সেসব এলাকার ভোগান্তি নিরসন করতে সিটি করপোরেশন কাজ করছে। সিটি করপোরেশনের চলমান ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন হলে মানুষ জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে।

এবিষয়ে জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, গত রাতের বৃষ্টিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মাছ চাষিরা। খামারিদের ফিসারির মাছ ভেসে গেছে। এছাড়া প্রতি উপজেলায় অনেক ধান ক্ষেত তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির এখনো সঠিক হিসেব পাওয়া যায়নি। তবে, হিসাব সংগ্রহ করছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেবি

  • যশোর
  • বৃষ্টি
  • ক্ষতি
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি বাধা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি বাধা
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।