দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান বলেছেন, অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। সরকারকে বাধ্য করা হবে ক্ষমতা থেকে সরাতে। গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে অগণতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।
আজ থেকে ৫২ বছর আগে যে উদ্দেশে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল তা অবৈধ সরকার ধ্বংস করেছে। আজ মানুষ কথা বলার অধিকার হারিয়েছে। সরকার বাকশাল কায়েম করেছে।
রোববার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার এলাকায় বিএনপির বিভাগীয় রোডমার্চ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই শেয়ার বাজার, ব্যাংক লুট হয়। বিদেশে অর্থ পাচার হয়। আগে সেকেন্ড হুম বলতে কিছু ছিল না। বেগম পাড়াও ছিল না। সব আওয়ামী লীগের সৃষ্টি।
সময় থাকতে সরকারকে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেশ ছাড়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রোডমার্চকে ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা বলছেন আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে।
আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান প্রমুখ।
এরপর রোডমার্চের গাড়িবহর বগারবাজার থেকে রওয়ানা হয়ে চুরখাই বাজার, বাইপাস মোড়, কেওয়াটখালি, শম্ভুগঞ্জ ব্রিজ, চায়না মোড়, শম্ভুগঞ্জ বাজার, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল হয়ে কিশোরগঞ্জে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
জেবি