দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ সফল করতে শরীয়তপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের ধানুকা এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে এবং সহসভাপতি শাহ মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাঈদ আহমেদ আসলাম, সহসভাপতি সিরাজুল হক মোল্যা, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা রাণী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বিএম হারুন অর রশিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সহ-প্রচার সম্পাদক অ্যাড. মৃধা নজরুল কবির, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, জিয়াউল হক মোল্লা, ইলোরা হাওলাদার, সাবেক ছাত্রনেতা সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্যা, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা, আমিন প্রমুখ।
এসময় বিএনপি নেতৃবৃন্দ আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এইউ