দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবন্ধুর কন্যা বাংলার মানুষের সঙ্গে বেঈমানি করতে পারেন না। তিনি বাংলার মানুষকে ভালোবাসেন। যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায় তারা বলছে ট্যাকব্যাক বাংলাদেশ গড়তে। আর শেখ হাসিনা বলছেন নো ফরোয়ার্ড। বললেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেতুঁলিয়া সরকারি কলেজ মাঠে তেতুঁলিয়া আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব ও সাবেক মহিলা এমপি ফরিদা আকতার হীরা।
এ সময় তেতুঁলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
জেবি