• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

‘বিএনপি নেতাকর্মীরা তাদের সময়ের তুলনায় ভালো আছে’ 

মো. সুমন কবির ভূইয়া, কুমিল্লা
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঘরে ঘরে উন্নয়নে ছোঁয়া লাগিয়েছেন। বিএনপি নেতাকর্মীরাও তাদের ক্ষমতার সময়ের তুলনায় ভালো আছে। কেউ না খেয়ে নেই। এটা বিএনপি নেতাকর্মীরাও নিশ্চিতভাবে স্বীকার করবেন। বললেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, কুমিল্লার বরুড়ায় এই দলের মাঝে গ্রুপিংয়ের কথা সবার জানা। আর এই উপজেলায় আওয়ামী লীগের ১৪ বছরের ক্ষমতায় কি কি হয়েছে তাও জানা৷ আমি গ্রুপিংয়ে জড়াতে চাই না। গ্রুপিংয়ের কারণে এই উপজেলার অনেক নেতাকর্মী আওয়ামী লীগ থেকে সরে গেছে। তাদের মনে ক্ষোভ আছে। ক্ষোভ ঝেরে আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার আওয়ামী লীগে ফেরাতে চাই।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমার পূর্বপুরুষরাও বরুড়া উপজেলার উন্নয়নে অবদান রেখে গেছেন। গত ত্রিশ বছর ধরে আমি বরুড়ায় কাজ করছি। নির্বাচনের পরিকল্পনা ছিল না। কিন্তু মানুষের দোরগোড়ায় গিয়ে দেখেছি বরুড়ায় কাজ করার অনেক জায়গা আছে। কিন্তু আমার সীমাবদ্ধতা আমার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে না। সরকারি সহযোগিতা ছাড়া এত বড় উপজেলায় কাজ করা খুব কঠিন।

এ সময় তিনি প্রবাসে কর্মরতদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে বলেন, যখন বিদেশে কোনো কাজে যাই তখন দেখি টয়লেটগুলোতেও আমাদের ছেলেরা কাজ করে আর বড় শপিংমলগুলিতে ডিরেক্টর, ম্যানেজারসহ ভালো পদে কাজ করে অন্যান্য দেশের লোকেরা। বুকটা ফেটে যায়। অনেক সময় কথা বলি। তাদের বেশিরভাগই শিক্ষিত। শুধু পরিকল্পনার অভাবে তারা নিজের মেধাকে কাজে লাগাতে পারে না। বরুড়া নিয়ে আমার এমন চিন্তা আছে। বরুড়ার ছেলেরা পড়াশোনা করে যেন থেমে না যায় সে ব্যবস্থা যেন তারা নিজেরাই করতে পারে তার জন্য কিছু একটা করা। ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমার কোম্পানিতে ৮ হাজারের বেশি লোক কাজ করে। বেশিরভাগই বরুড়ার। বরুড়ার জন্য যা করা দরকার সবই করতে চেষ্টা করি। কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। অনেক লোক রাস্তার ছবি নিয়ে চলে আসে। হাতে ধরে কান্নাকাটি করে। দুই একটা রাস্তা করে দেখেছি। অনেক মানুষ আসা শুরু হয়েছে। কিন্তু এত বড় কাজগুলি করা আমার জন্য চ্যালেঞ্জিং। তাই চিন্তা করেছি ইনস্টিটিউশন হলে অন্তত আমার আরও সুবিধা হবে।

নির্বাচনে যদি মনোনয়ন পাই তাহলে আওয়ামী লীগ থেকে নির্বাচন করব। যদি না পাই যিনি মনোনয়ন পাবেন তার পক্ষ হয়ে আমি ও আমার নেতাকর্মীরা কাজ করবে।

মতবিনিময় সভায় জাতীয় ও কুমিল্লার বিভিন্ন স্থানীয় দৈনিকের কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করে এসকিউ গ্রুপের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম।

জেবি

  • কুমিল্লা
  • বিএনপি
  • পরিকল্পনা
  • ভালো
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।