• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া
  • শেরপুর

বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে সহজতর করেছে: মজনু 

সঞ্জু রায়, বগুড়া
  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

আসন্ন ২০২৪ সালের পবিত্র হজকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উত্তরবঙ্গের সর্বপ্রথম হজ ট্রাভেলস্ এজেন্সি সায়েম ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ ইন্টারন্যাশনালের আয়োজনে দ্বিতীয় ধাপে উপজেলার অডিটোরিয়ামে প্রায় ৮ শতাধিক হাজির অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মক্কা প্রবাসী মো. আব্দুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় হাজি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কূটনৈতিকভাবে শক্তিশালী সম্পর্ক স্থাপনের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সহজতর করেছে। যার দরুন প্রতি বছর লাখ লাখ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই পবিত্র হজ ও ওমরাহ পালন করতে পারে যে প্রক্রিয়া একসময় অনেক জটিল ও সময়সাপেক্ষ ছিল।

তিনি বলেন, এদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু আর এটির সুযোগ নিয়ে একসময় অনেকে হজ ও ওমরাহর নামেও মানুষের সঙ্গে প্রতারণা করত যা আজ ডিজিটাল বাংলাদেশে আর হয় না। আর উত্তরবঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রায় ৩৭ বছর যাবত হজ ও ওমরাহ পালনে সায়েম ট্রাভেলস্ যেভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তিনি তার ভূয়সী প্রশংসা করেন।

মজনু বলেন, হজে নিয়ে গিয়েই শুধু সম্পর্ক ছিন্ন নয় এভাবে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যেভাবে ইসলামের বিকাশ ঘটাচ্ছে তা সত্যিই মানুষকে আরও ধার্মিক করে তুলবে। প্রত্যেক মুসলমান জীবনে একটি বার হলেও যেন হজে যেতে পারেন আল্লাহর দরবারে মজনু এই ফরিয়াদ জানান।

মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় ও রেজাউল করিম মন্ডল সুরুজের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজালাল সিরাজী, শহিদুল ইসলাম বাবলু, মাওলানা মো. মোকাল্লেম হোসেন, আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু হামিদা, ছানোয়ার হোসেন, আবু বক্কর, সায়েম ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ ইন্টারন্যাশনালের পরিচালক আব্দুল্লাহ আল রাফাত ও রাকিব রেদওয়ান প্রমুখ।

হাজি সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের সম্ভাব্য ১৫ জুন হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত সময়ে পাসপোর্ট জটিলতাসহ নানা তথ্য বিভ্রান্তিতে হজ পালনের জন্যে যেতে পারেননি অনেক সম্মানিত হাজিরা। আসন্ন হজে যেন কেউ কোনো জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে উত্তরবঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করছেন। সভায় শুধু প্রাথমিক হজ প্রশিক্ষণ নয় যারা এর আগে হজে গিয়েছিলেন বা আগামীতে যাবেন তাদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন আব্দুল মান্নান।

তিনি বলেন, প্রত্যেক হাজি ৫ ওয়াক্ত নামাজ যেন মসজিদে হারামে আদায় করতে পারে সেটি তাদের প্রথম প্রতিশ্রুতি। এছাড়া পবিত্র হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার থেকে ১০০০ মিটারের মধ্যে তাদের নিজস্ব স্থায়ী আবাসন ব্যবস্থায় তারা প্রায় ৩ যুগ ধরে অভিযোগ ছাড়া মুসল্লিদের হজ পালনে সহায়তা করে যাচ্ছেন, যে ধারাবাহিকতা সামনেও অব্যাহত রাখতে চান তিনি। অনুষ্ঠানে আগত হাজিরা সায়েম ট্রাভেলস্ এর সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।

এইউ

  • বগুড়া
  • হজ
  • বর্তমান সরকার
  • বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।