দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন করেছে মানিকগঞ্জের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় শহরের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এ গণঅনশন করেন তারা।
এ সময় জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সাত দফা দাবিতে এই গণঅনশন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি কালী পদ ঘোষ, সাধারণ সম্পাদক আশুতোষ রায়, জেলার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ প্রমুখ।
জেবি