দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনিমা চৌধুরি অডিটরিয়ামে এসে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ।
এ সময় বক্তারা বলেন মাদক এক ভয়াবহ নেশা। মাদকের ভয়াবহতা থেকে নিজেকে ও দেশকে রক্ষা করতে হবে। মানুষকে মাদকাসক্তির দিকে পরিচালিত করার কারণগুলোর মধ্যে অন্যতম হলো অস্বাভাবিক প্রতিযোগিতা, সামাজিক অস্থিরতা, উত্তেজনা, একঘেয়েমি, একাকিত্ব এবং পারিবারিক কাঠামো পরিবর্তনের পরিবেশে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে অক্ষমতা।
তবে মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো মাদকের সহজলভ্যতা। আমাদের মাদকের সহজ লভ্যতা কমাতে হবে এবং পারিবারিকভাবে সন্তান-সন্ততিদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মাদকের সহজলভ্যতা কমাতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর হতে হবে। তাহলেই মাদক থেকে দূরে থাকা সম্ভব হবে।
জেবি