দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেটকারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারপিট করার অভিযোগ করেছে জেলা বিএনপি। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ডাল সড়ক, তেবারিয়া ও সৈয়দ মোড় এলাকায় ঘটনাগুলো ঘটে।
বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির রোডমার্চ সফল করার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গাড়ি নিয়ে বের হয়। এ সময় দিঘাপতিয়া ইউনিয়নের ডাল সড়ক এলাকায় বিএনপি নেতাকর্মীদের বহন করা একটি হাইয়েস গাড়ি থামিয়ে সরকারদলীয় ক্যাডাররা নেতাকর্মীদের মারধর করে এবং গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়াও সৈয়দ মোড় ও তেবারিয়া এলাকায় তাদের নেতার্মীদের আরও দুটি গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে জখম করা হয়েছে।
ফায়ার সার্ভিসের লিডার রুহুল আজিম জানান,সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, গাড়িতে আগুন ধরেছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গাড়িতে কিভাবে আগুন ধরেছে বা কারা ছিল তা তিনি জানেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেবি