দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এরিয়াগুলোতে এক মাসের মধ্যে মাদক নির্মূল ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছে তারা পরবর্তীতে মেডিকেলে যেকোনো সেবা নিতে পারবে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বানিজ্য মন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার শাহা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা।
এইউ