দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে। বিএনপি মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন মির্জা ফখরুল সাহেবরা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত জেলার ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সেজন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাধ্যমে সতর্কতা সৃষ্টি করছে। এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এইউ