দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরে ইয়াবাসহ আটক যুবলীগ নেতা জাকির হোসেন শাহীনকে (৪৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
জাকির হোসেন জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে চার বছর ধরে দায়িত্বে ছিলেন।
এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিণ পাশে উচ্চাঙ্গায় অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ জাকির হোসেনকে আটক করে পুলিশ। এ সময় আরও একজনকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি