দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারীরিক এবং মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী।
কুমিল্লা জিলা স্কুল মাঠে বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কুমিল্লা জেলা আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিউলি রহমান তিন্নী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমরা বেশি বেশি খেলাধুলা করলে নিজেকে বিপথে যাওয়া থেকে রুখতে পারবে। তিনি খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের আহ্বান জানান।
তিনি বলেন, এখনকার ছেলে-মেয়েরা রোদ-গরম সহ্য করতে পারে না, রুমের ভেতর সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে দেশের হাল ধরতে হবে। তোমরাই একসময় দেশের নেতৃত্ব দেবে।
জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই মারমা, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাফিজ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
প্রতিযোগিতায় জেলার ১৭টি উপজেলা পর্যায়ে বিজয়ী দল ফুটবল বালক-বালিকা, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার এবং দাবা প্রতিযোগিতায় দল ভিত্তিক অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুরাদনগর উপজেলা মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উঁচ্চ বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে আদর্শ সদর উপজেলা বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ।
জেবি