দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্যালাইন থাকা সত্ত্বেও বিক্রি না করাসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গার দুই ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বৃহস্পতিবার জেলা শহরের হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেসার্স আমিন ফার্মেসি নামের প্রতিষ্ঠানে স্যালাইন থাকা সত্ত্বেও বিক্রয় না করা, প্রচুর মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।
এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রওশন আমিন রতনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স লাইফ কেয়ার ফার্মেসিতে তদারকিতে ফ্রিজে ও র্যাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এস এম জাহিদুল ইসলামকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি