দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর সদর উপজেলার একটি খাল থেকে দুলাল হাওলাদার (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুলাল হাওলাদার ভোলার চরফ্যাশন উপজেলার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে। স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে চাঁদপুর শহরের ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দুলালকে মেরে মরদেহ খালে ফেলে রিকশা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জেবি