দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিরিক্ত দামে ডিএনএস স্যালাইন বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে সামনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৮৭ টাকা মূল্যের স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করায় ‘ফার্মেসী পয়েন্ট’ নামে একটি ওষুধের দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযানে নামেন। পরে আশপাশের বিভিন্ন ফার্মেসি মালিকদের সর্তক করা হয়।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে আজ সারাদেশে ফার্মেসিতে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সদর জেনারেল হাসপাতালের সামনে ওষুধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ‘ফার্মেসী পয়েন্ট’ নামে একটি ওষুধের দোকানিকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান চলাকালে ফার্মেসি মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এইউ