দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১১ বস্তা ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় পণ্যদ্রব্য (বিস্কুট, চকলেট, চালের কুড়া) উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
জেবি